আমাদের লেখক পরিবার
বাংলা সাহিত্যের নিত্য সঙ্গী
প্রবীণ ও নবীন সাহিত্যিকদের চিন্তাভাবনা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার যৌথ প্রচেষ্টা। সুমন্ত প্রকাশনীর মাধ্যমে তাদের সৃষ্টি পাঠকের কাছে পৌঁছায়।








আমাদের গর্ব
সম্মানিত সাহিত্যিকগণ
ডঃ সমুদ্র বসু
সাগরিকা রায়
কৌশিক গাঙ্গুলী
বিশিষ্ট সাহিত্যিক, সম্পাদক ও গবেষক
জন্ম- ১৯৮৩, কলকাতায়। শৈশব কেটেছে কলকাতার ইন্টালি এলাকায়। পাঠভবন স্কুল থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হওয়ার পর 'ইনফরমেশন টেকনোলজি' নিয়ে 'মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি' থেকে কারিগরি শিক্ষায় স্নাতক। বর্তমান একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে দীর্ঘকাল ইংল্যান্ডে থাকতে হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি সহ বেশ কিছু পাশ্চাত্য দেশে ভ্রমণ ও অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। পেশায় তথ্যপ্রযুক্তি শিল্পের ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও বাংলা শিশু কিশোর সাহিত্যের একজন প্রতিষ্ঠিত সংগ্রাহক, গবেষক, নিবন্ধকার এবং সম্পাদক তিনি। ছোটদের বইপড়ার নেশা ছোট থেকেই। সেই নেশা ধীরে ধীরে পরিণত হয়েছে সংগ্রহে। বাংলা শিশু কিশোর সাহিত্যের আর্কাইভিংয়ের কাজে বিশেষ ভূমিকা নিচ্ছেন এই তরুণ গবেষক। বর্তমান সংবাদপত্র, শুকতারা, কিশোর ভারতী, চির সবুজ লেখা সহ বেশ কিছু প্রথম শ্রেণীর শিশু কিশোর সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে গবেষণামূলক নিবন্ধ। আনন্দ পাবলিশার্স, দেব সাহিত্য কুটীর, দীপ প্রকাশন, নির্মল সাহিত্যম, দেজ পাবলিশিং, পত্র ভারতী, শপিজেন বাংলা, বইবন্ধু থেকে প্রকাশিত হয়েছে স্বলিখিত ও সম্পাদিত বই। মন্দির ভ্রমণ ও সেই সংক্রান্ত নানা দেবদেবী নিয়ে গবেষণা করে চলেছেন প্রতিনিয়ত। ২০২৪ সালে গবেষণাধর্মী বইয়ের জন্য দুবার 'Honorary Doctorate' উপাধি প্রাপ্ত প্রথমবার IPAC ও কেন্দ্রীয় সরকার অনুমোদিত ও দ্বিতীয়বার 'American Merit Council-USA' অনুমোদিত। ২০২১ সালে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের 'একুশে সম্মান' পুরস্কার, ২০২২ সালে দীপ প্রকাশনের 'সেরা শীর্ষেন্দু সংগ্রাহক', ২০২৪ সালে 'বঙ্গ শ্রেষ্ঠ সম্মান', 'বঙ্গ গৌরব সম্মান', 'মহাত্মা গান্ধী নোবেল পিস সম্মান' প্রভৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন।
সাহিত্যিক সাগরিকা রায়
ডুয়ার্সে জন্ম। সাহিত্যের ছাত্রী। উত্তরবঙ্গসংবাদ, বসুমতী, দৈনিক বর্তমান, সাপ্তাহিক বর্তমান, দেশ, সানন্দা, আনন্দমেলা, উনিশ কুড়ি, কিশোর ভারতী, শুকতারা, নবকল্লোল, তথ্যকেন্দ্র, আজকাল, আজকের সম্পূর্ণা ছাড়াও অন্যান্য অনেক পত্রিকায় ছোটগল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে।
পত্রভারতী, অরণ্যমন প্রকাশনী, দীপ প্রকাশন এবং অন্যান্য বহু প্রকাশনা থেকেই লেখিকার বই প্রকাশিত হয়েছে। একলব্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে 'তবুও তো প্যাঁচা জাগে', 'সুধাময়ীর সবুজ তোরঙ্গ', 'মরা মৌমাছির হুল', 'নরবলির গুহা', 'সত্যেন মহান্তির কেস ১', 'এসপিওনাজ, সত্যেন মহান্তির কেস ২'।
বিশিষ্ট কবি কৌশিক গাঙ্গুলী
কৌশিক গাঙ্গুলি এমন একজন কবি, যিনি নিজের শিরদাঁড়া বিক্রি করেননি। বেশকটি গুরুত্বপূর্ণ সম্মান পেয়েছেন, ৫৮ টা কবিতা ফোল্ডার ও কয়েকটা কবিতার বই প্রকাশিত হয়েছে। নিঃসঙ্গ, একাকী জীবন। প্রতিষ্ঠান বিরোধী এই কবিকে যারা ভালোবাসেন তারাই কবির আপনজন। প্রচুর পত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয় এবং লেখেন। মানুষের ভালোবাসা পাওয়া একমাত্র লক্ষ্য। সোশ্যাল মিডিয়া ও লিটিল ম্যাগাজিন জগতে পরিচিত নাম। এই বিপদজনক পৃথিবীতে একাকী কবিতা যাপন করে বেঁচে থাকা খুবই কঠিন। এই সেপ্টেম্বর ২০২৪ এ কবি লেখালেখির ৩৮ বছরে পা দিলেন। সেই রৈবতক পত্রিকার হাত ধরে লেখালিখি শুরু। সময়ের কথা লিখি সামাজিক ভ্রষ্টাচার ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লেখা লিখি। সামাজিক ভ্রষ্টাচার ও রাজনৈতিক দুর্নীতির কথা লেখেন তাই বন্ধুর চাইতে শত্রুর সংখ্যা অনেক অনেক বেশি। ফেসবুকে কবিতা লিখে পেয়েছেন ব্যাপক পরিচিতি তা অনেকে পছন্দ করুক বা না করুক প্রতিনিয়ত লড়াই চলে ব্যক্তি জীবনে ও কবিতা জীবনেও। আজীবন চালু থাকবে এই অসম যুদ্ধ।
সোমা মুখোপাধ্যায়
বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক। জন্ম কলকাতায় ১৯৬৫ সালে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পিএইচ.ডি। আগ্রহের বিষয় লোকশিল্পের ইতিহাস, শিল্প ইতিহাস, নারী ইতিহাস। এই বিষয়ে একাধিক বই ও প্রবন্ধ লিখেছেন। উল্লেখযোগ্য বই হুগলি জেলার দারুবিগ্রহ, বাংলার দুর্গা পুতুল, বাংলার দাই ইত্যাদি। কর্মকৃতিত্বের স্বীকৃতির জন্য পেয়েছেন মান্যবর পুরস্কার, সুফিয়া খাতুন পুরস্কার, সংযুক্তা বসু স্মৃতি পুরস্কার। বর্তমান বইটি বাংলার দুর্গা পূজা সংস্কৃতির এক অনন্য আলেখ্য।
